ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

৩০% কোঠা ও মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সমাবেশ

মুজিব শতবর্ষ উপলক্ষে স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় নিয়ে ৩০% কোঠা ও মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ আসনের সাংসদ এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। টাঙ্গাইল মুক্তিযোদ্ধা জেলা ইউনিটের সাবেক কমান্ডার ফজলুল হক বীরপ্রতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য আলহাজ ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, সাবেক এমপি মনোয়ারা বেগম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল হক, যুগ্ম- সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম।


এ সময় বক্তারা মুক্তিযোদ্ধাদের দাবি তুলো তুলে ধরেন। এ সময় টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাদের তালুকদার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জাহাঙ্গীর

হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ মাহমুদুর রহমান খান বিপ্লবসহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সহকারি কমান্ডারা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page